পরিচিতি
পরিচিতি
ঠেঙ্গামারা টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট
শিক্ষার্থীদের দক্ষতা, জ্ঞান এবং কাজের জগতে প্রবেশ করার নিমিত্তে প্রযুক্তি ও কৌশল কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখার মাধ্যম-ই হলো কারিগরি শিক্ষা। দেশের জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি, দারিদ্রতা হ্রাস, পিছিয়ে পড়া, এতিম, দুঃস্থ্য, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে সামাজিক ও অর্থনৈতিক ভাবে অন্তভূর্ক্তি নিশ্চিত করতে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই শিক্ষার গুরুত্ব অপরিহার্য। সেই লক্ষ্যে বেকারত্ব ও দারিদ্র বিমোচনের সহায়ক কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে ২০১৮ সালে RC চত্বরে ঠেঙ্গামারা টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট স্থাপিত হয়ে এর যাত্রা শুরু করে, যা টিএমএসএস এর সম্মানিত নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম (অশোকা ফেলো, পিএইচএফ এন্ড একেএস) মহোদয়ের স্বপ্নের বাস্তবায়ন এবং সহকর্মীগণের অসামান্য ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের সোনালী ফসল।
সুযোগ-সুবিধা
আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ
- বৃহৎ পরিসরে নিজস্ব ক্যাম্পাস।
- কোর্স সমাপ্তির পর জব প্লেসমেন্ট সেল এর সহায়তায় চাকুরির নিশ্চয়তা।
- যুগোপযোগী প্রযুক্তিনির্ভর উৎপাদনমুখী ল্যাব।
- সমৃদ্ধ লাইব্রেরী।
- প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী।
- মনোরম পরিবেশে পাঠদান ।
- স্বল্প ব্যয়ে আবাসিক সুবিধা।
- নিজস্ব পরিবহন সুবিধা।
- রাজনীতি মুক্ত পরিবেশ।
শিক্ষক মন্ডলীর পরিচিতি
প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলীবৃন্দ

মাসুদুর রহমান
পরিচালক

রুহুল আমিন
ট্রেড ইন্সট্রাক্টর
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

মরিয়ম খাতুন
ট্রেড ইন্সট্রাক্টর
ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং