ভর্তি
ভর্তি চলছে
০৬ মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী শর্ট কোর্সের ট্রেড সমূহে ভর্তি চলছে
ভর্তির যোগ্যতা
জেএসসি/জেডিসি/৮ম শ্রেণি পাস অথবা দেশের যে কোন শিক্ষাবোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি/এসএসসি (ভোক)/দাখিল/দাখিল (ভোক) অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ২.০০ অথবা দ্বিতীয় বিভাগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের বয়স ও পাশের সন শিথিলযোগ্য।
সংযুক্তি
ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি
- জেএসসি/জেডিসি/এসএসসি পাশের মূল মার্কসীট এর ফটোকপি।
- ছাত্র-ছাত্রীর অনলাইন জন্মসনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- ছাত্র-ছাত্রীর সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- পিতা ও মাতার ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।